কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের সৈকতে ভেসে আসা অজ্ঞাতনামা দুই নারী-পুরুষের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ১১টায় টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের গলাচিপা এলাকার সৈকত থেকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে না পারলেও তাদের আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছর বলে জানানো হয়। এদের মধ্যে একজন নারী ও আরেকজন পুরুষ।
টেকনাফ থানার ওসি মোহাম্মদ জোবায়ের সৈয়দ বলেন, মৃতদেহগুলো অর্ধগলিত। এ কারণে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তাদের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, অন্তত সপ্তাহখানেক তাদের মৃত্যু হয়েছে। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
