ডেঙ্গুতে কালকিনি ছাত্রলীগ নেতার মৃত্যু

আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ১২:৫৭ এএম

মাদারীপুরের কালকিনি উপজেলা ছাত্রলীগের সদস্য সানাউল্লাহ কানন (২৩) ডেঙ্গু আক্তান্ত হয়ে মারা গেছেন। গতকাল শনিবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। কানন কালকিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তর রাজদী মহল্লার সাবেক সেনাসদস্য বাদশা ব্যাপারীর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই কালকিনিতে ডেঙ্গু আক্রান্ত হন কানন। এরপর অবস্থার অবনিত হলে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তার মৃত্যু হয়।

কাননের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে কালকিনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহিন ফকির বলেন, কানন উপজেলা ছাত্রলীগের খুব সক্রিয় সদস্য ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত