মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল
জাতকের আর্থিক অবস্থা সচ্ছল হবে। তবে শারীরিক সমস্যা দেখা দেবে। সচেতন রূপে চলুন।
তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
পঞ্চমপতি লগ্নের কেন্দ্রে ষষ্ঠপতিযুক্ত হওয়ায় বন্ধুর প্রতারণার ফাঁদে-পা দিতে পারেন। ভ-প্রেমিকের ছলনায় অর্থ ও স্বর্ণালংকার খোয়া যেতে পারে।
বৃষ : ২১ এপ্রিল-২০ মে
জাতকের ব্যবসা ক্ষেত্রে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। বিনা দলিলে আর্থিক লেন-দেনে করবেন না। বাস্তবতা মেনে চলুন।
বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর
মঙ্গল বা বুধগ্রহের লগ্নপতিতে দুর্ঘটনার যোগ রয়েছে। স্থাবর সম্পত্তি রক্ষায় অঙ্গহানির সমূহ সম্ভাবনা রয়েছে। পরিবারের প্রবীণদের পরামর্শ নিন।
মিথুন : ২১ মে-২০ জুন
জাত জাতকের ভাগ্য সুপ্রসন্ন। আজই ভালো কোনো কাজের সফলতা আপনাকে চমকে দিতে পারে। প্রবীণদের পরামর্শ নিন।
কর্কট : ২১ জুন-২০ জুলাই
জাতকের পরকীয়ায় আগ্রহ জন্মাবার জন্য নারীর ছলনায় আকৃষ্ট হতে পারেন। ক্ষতি হবেই, বিচক্ষণতার সঙ্গে এড়িয়ে চলুন।
সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট
জাত ব্যক্তির শনিগ্রহের প্রভাবে আপনার অসাবধানতায় সম্পত্তির বিষয়ে ক্ষতির সম্মুখীন হবেন। দলিল না দেখে চুক্তি নয়। সাবধান হোন।
কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
অনূঢ়ারা বিয়ের প্রলোভনের শিকার হবেন। প্রলোভন যতই হোক দৈহিক সম্পর্ক গড়া থেকে বিরত থাকুন।
ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর
জাতক-জাতিকার মস্তকে স্ফোটকের যোগ রয়েছে। ডাক্তারের পরামর্শ নিন।
মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
শ্বরতন্ত্রে ও পদযুগলে ক্ষতের সৃষ্টি হওয়ার যোগ রয়েছে। এ সপ্তাহব্যাপী দেবীর চরণামৃত সেবনে ক্ষতের উপশম হবে।
কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
আসন্ন বিবাহ সংক্রান্ত বিষয়ে নারী-পুরুষ উভয়েরই অপেক্ষার পরিসমাপ্তি ঘটবে। তবে হবু স্ত্রী বিবাহপূর্বেই পোয়াতি কিনা ডাক্তারি পরীক্ষা করবেন।
মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
টাকা লেনদেনের পূর্বেই বিবেচনা করবেন যে টাকাটি সঠিক কাজে লগ্নি হচ্ছে কি না। দৈহিক আকর্ষণে কাছের আত্মীয়ার কাছ থেকে প্রতারিত হতে পারেন।
