বাগান থেকে প্রেমিক যুগলের মরদেহ উদ্ধার

আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ০৭:৫৩ পিএম

নওগাঁর মান্দায় একটি বাগান থেকে প্রেমিক যুগলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের তুলশিরামপুর গ্রামের ঝড়াবিল থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, তুলশিরামপুর গ্রামের আবদুল করিমের ছেলে আরিফ হোসেন (২২) ও একই গ্রামের হাফিজুর রহমানের মেয়ে জুলিয়া আক্তার জনি (১৬)।

নিহত জুলিয়ার বাবা হাফিজুর রহমান জানান, এবার জুলিয়া এসএসসি পাস করেছে। রবিবার রাত ১০টা পর্যন্ত জুলিয়াসহ সবাই মিলে টেলিভিশন দেখেছেন। এর পর তার স্ত্রী বানেছা বেগম ও মেয়ে একই ঘরে ঘুমান। ফজরের আজানের সময় জুলিয়ার মা ঘুম থেকে জেগে দেখেন জুলিয়া নেই। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন তারা। স্থানীয়রা সকাল ৮ টার দিকে মাঠে কাজ করতে গিয়ে বাগানে দুজনের মরদেহ দেখতে পায়।

আরিফ হোসেনের বাবা আবদুল করিম জানান, আরিফ ইন্টারে পড়ছে। রবিবার বিকেল থেকেই আরিফ বাড়িতে ছিল না। বিভিন্ন স্থানে খোঁজ খবর করার পরও তার সন্ধান পাননি তারা।

আরিফ ও জনির প্রেম বিয়ে পর্যন্ত গড়াবে না এমন আশঙ্কা থেকেই তারা আত্মহত্যা করতে পারেন বলে স্থানীয়রা জানান।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, নিহত দুজনের মুখ দিয়ে ফেনা ও লালা বের হচ্ছিল তাতে করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা বিষক্রিয়ায় মারা গেছে। তাদের শরীরে আঘাতের কোন দাগ নেই। তারা প্রেমের সম্পর্ক থেকে আতœহত্যা করে থাকতে পারে। ঘটনাস্থল থেকে পানির ২ টি বোতল এবং একটি কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত