বিশ্বকে সামরিক শক্তি দেখাল পোল্যান্ড

আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ১০:৪৩ পিএম

পোল্যান্ডের প্রতিবেশী দেশ ইউক্রেনে যুদ্ধ চলছে। এই যুদ্ধে ইউক্রেনকে সমর্থন করছে তারা। অপরদিকে পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনের এলাকায় আছড়ে পড়ছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র। এই অবস্থায় গতকাল মঙ্গলবার (১৫ আগস্ট) বিশাল সামরিক প্যারেড করল পোল্যান্ড।

১৯২০ সালে ওয়ারশ যুদ্ধে জয়ের বার্ষিকীতে এই প্যারেড অনুষ্ঠিত হলো। পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ১৫ আগস্ট আমরা শুধু সেই যুদ্ধে শহীদদের স্মরণই করি না, বর্তমান সেনাদেরও সম্মান জানাই। তারা দেশকে রক্ষা করছেন। সেই সঙ্গে আমরা আমাদের সামরিক শক্তি কেমন সেটাও বিশ্বকে জানাই।

প্রায় দুই হাজার সেনা প্যারেডে অংশ নেন। পোল্যান্ড ছাড়াও এতে ছিল ন্যাটোভুক্ত দেশগুলোর সৈনিকরাও। সেখানে ২০০টি অস্ত্রশস্ত্র ও প্রতিরক্ষা সামগ্রী দেখানো হয়। এর মধ্য়ে প্রধান ছিল যুক্তরাষ্ট্রে তৈরি আবরাম কামান, দক্ষিণ কোরিয়ায় তৈরি কে টু কামান ও কে৯ সেলফ প্রপেলড হাওইটজার, মার্কিন মোবাইল আর্টিলারি সিস্টেম, এফ১৬ , এফএ৫০ জেট এবং প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম।

ল অ্যান্ড জাস্টিস পার্টির নেতৃত্বে পোল্যান্ডের দক্ষিণপন্থী সরকার এখন প্রতিরক্ষার জন্য অনেক বেশি অর্থ খরচ করছে। তারা গত দুই বছরে ট্য়াংক, মিসাইল, ফাইটার জেট ও অন্য সমরাস্ত্র কিনতে এক হাজার ছয়শ কোটি ডলার খরচ করেছে।

ক্ষমতাসীন দল জানিয়েছে, তারা প্রতিরক্ষাখাতে খরচ দ্বিগুণ করবে। পোল্যান্ডের প্রেসিডেন্ট ডুডা জানিয়েছেন, এটাই মানুষের অগ্রাধিকার। তাদের সুরক্ষা দিতেই তারা এই অর্থ খরচ করছেন।

আরও পড়ুন: কুকুরের সঙ্গে যৌন সম্পর্কের ভিডিও, দম্পতি গ্রেপ্তার

সূত্র: এপি, ডয়চে ভেলে

×
সর্বশেষ সর্বাধিক পঠিত