সাতক্ষীরায় একটি বাসের চাপায় এক মোটরসাইকেলের চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (১৮ আগস্ট) সকাল ৯টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ৩০ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত মাহমুদুল ইসলাম (২৮) তালা উপজেলার মাঝিয়াড়া গ্রামের আবু জাফরের ছেলে। মাহমুদুল পেশায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। এ ঘটনায় আহত মো. সিফা পাইকগাছা উপজেলার মাহমুদকাটি এলাকার বাসিন্দা।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, সকালে সাতক্ষীরা থেকে ঢাকাগামী একটি ইমাদ পরিবহন পাটকেলঘাটার দিক থেকে আসা মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক মাহমুদুলের মৃত্যু হয়। গুরুতর আহত যাত্রী সিফা। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠিয়েছে।
