লিগ শিরোপা ধরে রাখার অভিযানে টানা দ্বিতীয় জয় পেল ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে শনিবার রাতে ম্যানচেস্টার সিটি ১-০ গোলে হারায় নিউক্যাসল ইউনাইটেডকে। একমাত্র গোলটি করেন জুলিয়ান আলভারেজ।
উয়েফা সুপার কাপ জয়ের পর তিন দিনের মধ্যে লিগ ম্যাচ খেলতে নেমে শুরু থেকে বল দখল ও আক্রমণে আধিপত্য দেখায় সিটি। তবে গোলের দেখা পাচ্ছিলো না পেপ গার্দিওলার দল। গোলের লক্ষ্যে ম্যাচের প্রথম শটে ৩১ মিনিটে ডেডলক ভাঙেন আলভারেজ। বক্সে ফিল ফোডেনের পাস পেয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে বল জালে জড়ান বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ড আলভারেজ।
হালান্ড এদিন বেশ কয়েকবার গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি।
