সাভারে প্রতারণা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপডেট : ২২ আগস্ট ২০২৩, ০৬:৫১ পিএম

সাভারে প্রতারণা মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সরোয়ার হোসেন মিলনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে এয়ার টিকেটের ফাঁদ পেতে এই প্রতারককে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে ঢাকার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার মিলনের গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলায়। তিনি সাভার নিউ মার্কেটের ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রতিষ্ঠানের গ্লোবাল কানেক্ট-এর স্বত্বাধিকারী এবং বর্তমানে তিনি পরিবার নিয়ে সাভার পৌরসভার চাপাঁইন মহল্লায় বসবাস করতেন।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক আতিকুর রহমান রাসেল বলেন, এক ব্যক্তিকে ব্যবসায়িক অংশীদার করার প্রলোভন দেখিয়ে মোটা অংকের অর্থ নিয়ে তার সঙ্গে প্রতারণা করেন মিলন। দীর্ঘদিন মিলনের পিছে ঘুরে বিনিয়োগ করা টাকা ফেরত কিংবা কোনো প্রতিকার না পেয়ে ভুক্তভোগী আদালতে মামলা (মামলা নং ৬৫১/২০) দায়ের করেন । সেই মামলার রায়ে দোষী সাব্যস্ত হয়েও দিব্যি ঘুরে বেড়াচ্ছিলেন মিলন।

আদালতের রায়ে কারাদন্ডপ্রাপ্ত হওয়ায় প্রতারক মিলনের গ্রেপ্তারের বিষয়টি আদালতের নজরে আনার পর পর তাকে নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণে কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারকে নির্দেশনাও দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত