পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শাখা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ আগষ্ট) কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ শাহরিয়ার আহ্সান, ডিএমডি এবং কোম্পানী সচিব এস.এম.মিযানুর রহমান, ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এবং সকল শাখা প্রধানগণ সম্মেলনে অংশ গ্রহণ করেন।
সম্মেলনে ৩০ জুন পর্যন্ত কোম্পানির ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনাসহ কৃতকার্য কর্মকর্তাদের পুরস্কৃত বিতরণ করা হয় এবং পরবতীর্ বছরের জন্য দিক নির্দেশনা দেয়া হয়।
ব্যবসা উন্নয়ন কর্মকর্তাদের সাফল্যের সন্তোষ প্রকাশ ও আশাবাদ ব্যক্ত করেন প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ শাহরিয়ার আহ্সান বলেন, ভবিষ্যতে আপনারা এই ধারা অক্ষুন্ন রেখে কোম্পানীর সুনাম রক্ষা করতে সচেষ্ট থাকবেন। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষনা করেন তিনি।
