মুক্তিযোদ্ধাদের জন্য প্রায়োরিটি চেয়ার

আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ১২:৪৫ এএম

কুড়িগ্রাম জেলা পুলিশের উদ্যোগে শোকের মাসে সব অফিস, থানা, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে প্রায়োরিটি চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে স্থাপিত প্রায়োরিটি চেয়ারে বসে এ কার্যক্রমের শুভ সূচনা করেন কুড়িগ্রামের বীর মুক্তিযোদ্ধা বীরপ্রতীক আবদুল হাই সরকার।

পুলিশ জানায়, বয়স্ক বীর মুক্তিযোদ্ধারা জমিজমা, সন্তান-সন্তানাদি সংক্রান্তসহ নানাবিধ কাজে প্রায়ই পুলিশের কাছে বা থানায় আসেন। পুলিশের স্থাপনায় এসে তারা যাতে গর্বিত অনুভব করেন সে জন্যই তাদের সম্মানার্থে কুড়িগ্রাম জেলা পুলিশের সব স্থাপনায় এই প্রায়োরিটি চেয়ারটি সংরক্ষিত থাকবে। বীরপ্রতীক আবদুল হাই সরকার বলেন, ‘পুলিশের এমন উদ্যোগে সত্যিকার অর্থেই আমি গর্বিত।’

কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রুহুল আমিন বলেন, মুক্তিযোদ্ধারা আমাদের অফুরন্ত অনুপ্রেরণার উৎস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত