লঙ্কা ও ইংলিশদের সঙ্গে প্রস্তুতি

আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ০১:০৭ এএম

আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের দিন-তারিখ ঘোষণা করেছে আইসিসি। আগেই জানা ছিল বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ দুটি হবে গৌহাটিতে। বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে ওই দুই ম্যাচে সাকিব আল হাসানদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। লঙ্কানদের সঙ্গে ২৯ সেপ্টেম্বর আর ইংল্যান্ডের সঙ্গে ২ অক্টোবর হবে ম্যাচ। বাংলাদেশসহ সব দলের প্রস্তুতি ম্যাচ হবে দুপুর ২টায়।

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলো হবে তিন মাঠে। গৌহাটি ছাড়া বাকি দুটি ভেন্যু ত্রিভান্দ্রুমের গ্রিনফিল্ড ও হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়াম। ২৯ ও ৩০ সেপ্টেম্বর এবং ২ ও ৩ অক্টোবর হবে ম্যাচগুলো। এই ম্যাচগুলোর কোনোটিই আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত