এশিয়া কাপ

গোপন অনুশীলন নিয়ে খুশি হাথুরু

আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ০২:০১ পিএম

এশিয়া কাপের দল ঘোষণার পর থেকে অন্যরকম অনুশীলনে চলে যায় বাংলাদেশ দল। এই প্রথম দলটি এত বেশি সময় রুদ্ধদার অনুশীলন করেছে। ব্যাপারটি খুব উপভোগ করেছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে সংবাদ সম্মেলনে হাথুরু জানালেন এই অনুশীলন নিয়ে তিনি ‘খুব খুশি’।

রুদ্ধদার অনুশীলনে বেশিরভাগ সময়ই ম্যাচ অনুশীলন করেছে বাংলাদেশ। এই সময়ে নিজেদের পরিকল্পনা গোপন রাখতে অনুশীলন দেখতে সাংবাদ মাধ্যমকে উপস্থিত থাকতে দেননি হাথুরু। এর মধ্যে গত বৃহস্পতিবার শেষ অনুশীলনে সবচেয়ে মনযোগ দিয়ে অনুশীলন ম্যাচ খেলেছে বাংলাদেশ।

এ নিয়ে শনিবার সংবাদসম্মেলেন কোচ বললেন, ‘ অনেক কিছু নিয়েই এই প্রথমবার অনুশীলন ম্যাচ খেলেছি। সবচেয়ে ব্যতিক্রম ছিল শেষ ম্যাচেরটা। দলের সবাই খুবই গুরুত্ব দিয়ে প্রতিযোগিতা করেছে। আমি না বলা পর্যন্ত রাত সাড়ে ১০টা অবধি ছেলেরা খেলেছে।’

বাংলাদেশ কোচ আরও বলেন, ‘এটা খুবই দারুণ ব্যাপার। এ ছাড়া এর আগে আমরা ভালো ফিটনেসের কাজ করেছি। এরপর স্কিল নিয়ে কাজ করেছি এবং পরের অনুশীলন ম্যাচগুলোও ভালো আগ্রহ নিয়ে খেলেছে ক্রিকেটাররা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত