নাইজার থেকে ফ্রান্সের রাষ্ট্রদূত বহিষ্কার

আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ১১:০৫ পিএম

নাইজারের জান্তা দেশটিতে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। গত শুক্রবার জান্তা জানায়, ফ্রান্সের রাষ্ট্রদূত সিলভা ইতকে নাইজারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছেন। এর প্রতিক্রিয়া হিসেবে ফ্রান্সের রাষ্ট্রদূতকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফ্রান্স সরকারের পদক্ষেপ ‘নাইজারের স্বার্থবিরুদ্ধ’। এর প্রতিক্রিয়ায় নাইজারের সাবেক ঔপনিবেশিক শক্তি ফ্রান্স বলেছে, ‘অস্ত্রের মুখে সরকারকে হটানোর চেষ্টারতদের এ ধরনের বহিষ্কারাদেশ দেওয়ার কোনো কর্র্তৃত্ব নেই।’ ২৬ জুলাই এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে নাইজারের সামরিক বাহিনী। কিন্তু ফ্রান্স এই অভ্যুত্থানের বিরোধিতা করে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহামেদ বাজুমকে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে। এ নিয়ে নাইজারের জান্তার সঙ্গে ফ্রান্সের সম্পর্ক নাজুক হয়ে পড়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত