সুখী হতে চান? সপ্তাহে একবার করুন এই কাজ

আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ০৯:২৪ পিএম

সুখী হতে কে না চায়? যদি বলি সপ্তাহে অন্তত একবার এই কাজগুলো করলে আপনিও হতে পারবেন সুখী। হ্যা! আজকে এমন কিছু সাপ্তাহিক অভ্যাসের কথা বলবো যেগুলো আপনাকে করতে পারে সুখী।

রুম গুছিয়ে রাখুন

সপ্তাহে অন্তত একদিন নিজের রুম পরিষ্কার করুন। একটি সুন্দর গোছানো রুম আপনার মন ভালো রাখবে। তাই সপ্তাহে অন্তত একদিন রুমের অপ্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে ফেলুন। এগুলো একটি আলাদা বক্সে রেখে দিতে পারেন।

দেখা করুন বন্ধুদের সঙ্গে

মন যতই খারাপ থাকুক বন্ধুদের সঙ্গে দেখা হলে, কথা হলে এমনিতে মন ভালো হয়ে যায়। বন্ধু কম হোক বা বেশি, সপ্তাহে অন্তত একদিন তাদের সঙ্গে দেখা করুন, আড্ডা দিন। এতে মন ভালো থাকবে।

আরও দৈনিক যে অভ্যাসগুলো আপনাকে সুখী করবে

আগামী সপ্তাহের পরিকল্পনা করুন

আমাদের মস্তিষ্ক চায় যতটা সম্ভব কম পরিশ্রম করতে। তাই আমাদের সামনে যদি একটি লক্ষ্য না থাকে তবে আমরা কি অর্জনের জন্য কাজ করছি তা পরিষ্কার বুঝতে পারবো না। অন্যদিকে পরিষ্কার একটি লক্ষ্য যদি আমাদের সামনে থাকে তবে সেসব কাজ সম্পন্ন করতে পারলে মানসিক প্রশান্তি আসবে।

কিছু সময় দূরে রাখুন মোবাইল

গবেষণায় দেখা গেছে, যারা অতিরিক্ত মোবাইল ব্যবহার করে তাদের মস্তিষ্কে একধরণের নেতিবাচক পরিবর্তন হয়। শিশু ও কিশোর বয়সীদের মনসিক অবস্থার ওপর প্রভাব ফেলে মোবাইল ফোন। তাই সপ্তাহে একদিন অন্তত এক ঘণ্টা সময় বন্ধ করে রাখুন আপনার মোবাইল ও ডিজিটার সব ডিভাইস। এই এক ঘণ্টা বই পড়ুন, ধ্যান করুন বা একা থাকুন অথবা সময় কাটান পরিবারের সদস্যদের সঙ্গে। তবে দূরে থাকুন ইলেকট্রনিকস ডিভাইস থেকে।

প্রকৃতির সঙ্গে সময় কাটান

সপ্তাহে একদিন অন্তত ৩০ মিনিট প্রকৃতিতে মিশে যান। হেঁটে বেড়ান সবুজ ঘাসের ওপর দিয়ে বা বিশ্রাম নিন কোনো গাছের ছায়ায়। এক গবেষণায় দেখা গেছে সপ্তাহে একদিন ৩০ মিনিট সময় সবুজ প্রকৃতিতে কাটালে উচ্চ রক্তচাপ কমে, ডিপ্রেশন হওয়ার ঝুঁকি কমায়।

সূত্র: হেলথলাইনের প্রতিবেদন অবলম্বনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত