আমার দায়িত্ব মায়ের হয়ে এলাকার উন্নয়নে কাজ করা: জাহাঙ্গীর

আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ০৯:৩৪ পিএম

গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম বলেছেন, গাজীপুরের মানুষ মাকে না দেখে, আমাকে ভালবেসে আমার কথা বিশ্বাস করে টেবিল ঘড়ি মার্কায় ভোট দিয়ে মাকে মেয়র নির্বাচিত করেছেন। আমার কথায় আপনারা আমার মাকে মেয়র নির্বাচিত করেছেন এখন আমার দায়িত্ব হচ্ছে মায়ের হয়ে এলাকার উন্নয়নে কাজ করা।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকালে গাজীপুর মহানগরের গাছা থানাধীন খাইলকুর বটতল তিন রাস্তায় ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া, মিলাদ মাহফিল ও এক আলোচনা সভায় প্রথান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর বলেন, ২০১৮ সালে মাননীয় নেত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন, আর আপনারা বিপুল ভোট দিয়ে আমাকে মেয়র নির্বাচিত করেছেন। ২০২৩ সালে যেখানে পেশিশক্তি, অর্থলোভ ও রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করা হয়েছে। তারপরও আপনারে আমাকে ভালোবেসে মাকে ভোট দিয়েছেন। আমি এলাকার উন্নয়নে কাজ করব।

গাজীপুর সিটির স্থানীয় ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় কাউন্সিলর মো. মিজানুর রহমান। ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার হোসেন এম এ সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ নেতা রিয়াজ মাহমুদ আয়নাল, ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক মো. জমির আলী, সদস্য সচিব মো. আব্বাস আলী, সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক এম এ কাদের, গাজীপুর সিটি কাউন্সিলর মাসুদুল হাসান বিল্লাল, সোয়েব আল আসাদ মনির, সংরক্ষিত কাউন্সিলর ছলেমা খাতুন, আওয়ামী লীগ নেতা মিয়া নূরুল আলম নূরু, মোখলেছুর রহমান খান, মশিউর রহমান মুকুল, মোশারফ হোসেন রতন ও সাবেক ছাত্রলীগ নেতা শেখ মাসুদ রানা প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত