ডেঙ্গু প্রাদুর্ভাবের মুখে জাতীয় জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করেছে মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালা। এ মৌসুমে ডেঙ্গুতে এখন পর্যন্ত দেশটিতে ২২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন হাজার হাজার মানুষ। গুয়াতেমালার স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সিসকো কোমা গত বৃহস্পতিবার বলেন, ‘জরুরি অবস্থা তিন মাসের জন্য কার্যকর থাকবে। এই রোগ বহনকারী মশা নির্মূল করার জন্য ব্যাপক ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের এ পর্যন্ত ১২ হাজার ২০০ জনের বেশি মানুষের ডেঙ্গু হয়েছে। ২০২২ সালের একই সময়ের তুলনায় সংখ্যাট দ্বিগুণেরও বেশি। আর ২০১৯ সালে রেকর্ড ৫০ হাজারের বেশি মানুষের ডেঙ্গু শনাক্ত হয় দেশটিতে। নাগরিক সুরক্ষা কর্মকর্তা ওয়াল্টার মনরয় বলেন, ‘বর্ষাকাল আসার সঙ্গে সঙ্গে মশার বংশবৃদ্ধির জন্য আরও বেশি পানি থাকবে। এই মশা যেন বংশ বৃদ্ধি করতে না পারে সে জন্য আমাদের দ্রুত পদক্ষপ নিতে হবে।’ ডেঙ্গু গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে এডিস মশাবাহিত একটি রোগ। এর ফলে তীব্র জ¦র, মাথাব্যথা, বমি বমিভাব, বমি, পেশীতে ব্যথা হতে থাকে। গুরুতর ক্ষেত্রে ডেঙ্গু মৃত্যুর কারণ হতে পারে।
×
