বাংলাদেশে আসছে দ্বিতীয় সারির নিউজিল্যান্ড

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৬ এএম

বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতির শেষ ধাপ হিসেবে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। উপমহাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার লক্ষ্যে কিউইদের জন্য এই সিরিজটি বিশেষ গুরুত্বপূর্ণ। অন্যদিকে, বাংলাদেশের জন্যও সমান গুরুত্বপূর্ণ এই সিরিজ। যদিও রীতিমতো দ্বিতীয় সারির এক দল নিয়ে ঢাকায় আসছে ব্ল্যাকক্যাপসরা। নেতৃত্বে দেবেন পেসার লকি ফার্গুসন। গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের বিশ্রাম দিলেও এই সফরকেই বিশ্বকাপের মঞ্চ হিসেবে দেখছেন কোচ গ্যারি স্টিড, ‘ক্রিকেটারদের ওয়ার্কলোড ব্যালান্স করতে এবং দলে নতুন ক্রিকেটারকে খেলতে দেখা দারুণ, সেটাও বাংলাদেশের মতো পরিবেশে। বরাবরের মতো বাংলাদেশ চ্যালেঞ্জিং সফর হবে এবং কঠিন কন্ডিশনে দ্রুত মানিয়ে নেওয়া গুরুত্বপূর্ণ হবে সামনের মাসগুলোর জন্য।’

২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর ম্যাচ তিনটি হবে।

নিউজিল্যান্ড স্কোয়াড : লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, চ্যাড বোয়েস, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, কাইল জেমিসন, কোল ম্যাককনচি, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, ইশ সোধি, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত