মালয়েশিয়ায় মাটিচাপায় বাঁশখালীর তরুণের মৃত্যু

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৫ এএম

মালয়েশিয়ায় সড়কের কাজ করতে গিয়ে মো. হেলাল উদ্দিন (২৭)  নামে এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত হেলাল বাঁশখালীর শেখেরখীল ইউনিয়নের গুইল্যাখালী ৭ নম্বর ওয়ার্ডের মৃত ছৈয়দুল হকের ছেলে।

হেলালের চাচাতো ভাই মো. ইলিয়াস জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় হেলাল তার কর্মস্থল মালয়েশিয়ার বেনথংয়ে ড্রেনের কাজ করার সময় পাহাড় ধসে মাটির নিচে চাপা পড়েন। উদ্ধার করে তাকে বেনথং হাসপাতালে নিয়ে গেলে রাতেই মারা যান তিনি। হেলালের লাশ দেশে আনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হচ্ছে বলে তার পরিবার সূত্রে জানা গেছে।

সূত্র আরও জানায়, হেলাল বেশ কিছুদিন আগে দেশে এসে বিয়ে করে গত ৭ জুন তিনি মালয়েশিয়ায় চলে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত