ভারতের বিপক্ষে একাদশ জানিয়ে দিল পাকিস্তান

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৩ পিএম

ভারতের বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোর পর্বের ম্যাচের একাদশ একদিন আগেই জানিয়ে দিল পাকিস্তান।

গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে যে দল নিয়ে নেমেছিল পাকিস্তান, সেই দলে পরিবর্তন একটি। তবে সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে একাদশটাই ধরে রেখেছে তারা। অর্থাৎ চার জন পেসার নিয়ে খেলবে তারা।

ক্যান্ডিতে প্রথম ম্যাচে পাকিস্তান দলে ছিলেন মোহাম্মদ নওয়াজ। সেই জায়গায় বাংলাদেশ ম্যাচে পাকিস্তান দলে নেয় পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরফকে। তাকে ভারতের বিপক্ষে ম্যাচেও প্রথম একাদশে রাখা হয়েছে।

ভারতের বিপক্ষে পাকিস্তান একাদশ

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, সালমান আলি আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, নাসিম শাহ, শহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত