বগুড়ার আদমদীঘিতে পুকুরে বসানো বৈদ্যুতিক মোটরের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মনির হোসেন (৪৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মনির উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কালাইকুড়ি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার কৈকুড়ি গ্রামের মজুন্দাপুকুরে ঘটনাটি ঘটে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
স্থানীয়রা জানায়, উপজেলার কালাইকুড়ি গ্রামের রবিউল ইসলামের মুন্দাপুকুর একই গ্রামের হারুনুর রশিদ ভোলা পুকুর লিজ নিয়ে মাছচাষ করছিলেন। পুকুরের মেয়াদকাল শেষ হওয়ায় পুকুরটি শুকাতে মনির নামের ওই শ্রমিক পুকুরে পানি সেচ দেওয়ার কাজ শুরু করেন। সোমবার সকালে পানি সেচকাজ শেষে বিদ্যুৎ মোটরের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মনিরের বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপরে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
