৭ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তার উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় বাংলাদেশের সড়কে ৩৫০ সিসির মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হয়। এর ভিত্তিতে উত্তরা মোটর্স লিমিটেড প্রথম উচ্চতর সিসির একটি বাজাজ পালসার এন-২৫০ মোটরসাইকেল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে উপহারস্বরূপ দেন উত্তরা মোটর্সের চেয়ারম্যান ও এমডি মতিউর রহমান। উত্তরা মোটর্সের চেয়ারম্যানের প্রতিশ্রুতি অনুযায়ী, দুই-এক মাসের মধ্যে দেশের মোটরসাইকেল ক্রেতাদের জন্য উচ্চতর সিসির বাজাজ পালসার এন-২৫০ মোটরসাইকেল বাজারে আসবে।
×
