মিসরের সামরিক সহায়তা আটকে দেবে যুক্তরাষ্ট্র!

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৯ এএম

রাজনৈতিক বন্দিদের মুক্তিসহ বেশ কয়েকটি বিষয়ে শর্ত পূরণে ব্যর্থ হওয়ার অভিযোগে মিসরে ৮৫ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা আটকে দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। দেশটির সিনেটর ক্রিস মারফি গত বুধবার এ তথ্য নিশ্চিত করেন। আরও ২৩৫ মিলিয়ন ডলারের সহায়তা আটকানোর আহ্বান জানিয়েছেন তিনি। ডেমোক্র্যাট সিনেটর মারফি বলেন, ‘প্রশাসন প্রথম কিস্তি আটকানোর সিদ্ধান্ত নিয়েছে। রাজনৈতিক বন্দিদের মুক্তির মতো বিষয়ে মিসরে যথেষ্ট অগ্রগতি হয়নি। মিসরের মানবাধিকার এবং গণতন্ত্রের রেকর্ডে উন্নতি না হওয়া পর্যন্ত পুরো ৩২০ মিলিয়ন ডলার আটকে রাখার অনুরোধ করব আমি।’ সিনেটর মারফির মন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বলেন, ‘আমরা প্রক্রিয়াগুলো চূড়ান্ত করার পাশাপাশি বিষয়টি নিয়ে কংগ্রেসের সঙ্গে পরামর্শ করছি।’ এ বিষয়ে মিসরের তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত