নাটোর-৪ আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী সিদ্দিকুর

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৭ এএম

নাটোর-৪ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সিদ্দিকুর রহমান পাটোয়ারী। গতকাল শুক্রবার গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্দিকুর রহমান পাটোয়ারী নাটোর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক এবং বড়াইগ্রাম উপজেলা পরিষদের পরপর দুবার নির্বাচিত চেয়ারম্যান। সংসদীয় বোর্ডের সভা শেষে গণভবনের ফটকে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে মনোনয়ন দেওয়ার তথ্য জানান। সংসদীয় বোর্ডের সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

নাটোর জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুল কুদ্দুসের মৃত্যুতে নাটোর-৪ আসনটি শূন্য হয়। গত ৩০ আগস্ট সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১১ অক্টোবর এই শূন্য আসনে ভোটগ্রহণ হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত