কুয়াকাটায় উদ্ধার করা দুটি অজগর অবমুক্ত

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৪ এএম

পটুয়াখালীর কলাপাড়ায় ছয় ফুট দৈর্ঘ্যরে দুটি অজগর সাপ উদ্ধার করে অবমুক্ত করেছেন অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া শাখার স্বেচ্ছাসেবকরা। গতকাল শনিবার লেম্বুরবন এলাকায় বন বিভাগের সহায়তায় সাপ দুটিকে অবমুক্ত করেন তারা।

এর আগে গত ১০ সেপ্টেম্বর পটুয়াখালী শহরের হেচালিয়া বাঁধঘাট এলাকার একটি বাড়ি থেকে একটি এবং ১২ সেপ্টেম্বর কলাপাড়া পৌর শহরের বাজার থেকে একটি অজগর উদ্ধার করেন সংগঠনের কর্মীরা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত