গজারিয়ায় সন্ত্রাসীদের হাতুড়ি হামলায় সাংবাদিক আহত

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১১:০২ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় মো. সোলায়মান শিকদার নামের এক স্থানীয় সাংবাদিককে হাতুড়ি দিয়ে পিঠিয়ে আহত করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। বুধবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের মেসার্স মুন ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক ফাল্গুনী টিভি ও দৈনিক জবাবদিহি পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওৎ পেতে থাকা ৫ থেকে ৬ জন সন্ত্রাসীর একটি দল আকস্মিকভাবে হাতুড়ি দিয়ে সাংবাদিক সোলায়মান শিকদারের ওপর হামলা চালায়। ঘটনার সময় উপস্থিত উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো. লিয়াকত আলী খাঁন জানান, সোলায়মান ভাই আর আমি এক সঙ্গে বসে চা খাচ্ছিলাম হঠাৎ সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী ঘটনার সততা নিশ্চিত করে জানান, ঘটনা শুনা মাত্র আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত ওই সাংবাদিককে দেখতে যাই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গজারিয়া উপজেলায় কর্মরত সাংবাদিকরা। একই সঙ্গে সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত