চাঁদপুরে ১০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৯ এএম

চাঁদপুরে অভিযান চালিয়ে ১০হাজার ইয়াবা ট্যাবলেটসহ সাদিকুর রহমান রনি (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে শহরের বাবুরহাট এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক সাদিকুর রহমান রনির বাড়ি হাজীগঞ্জ উপজেলার সোনাইমুড়ি গ্রামে।

পুলিশ জানায় যায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাবুরহাট বাজার মোড়ে পুলিশ রনির হাতে থাকা শপিং ব্যাগে তল্লাশি চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম বলেন, আটক যুবকের বিরুদ্ধে মাদকবিরোধী আইনে মামলা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত