তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ০৭:৪৬ পিএম

রাজধানীর খিলগাঁওয়ে একটি বাসা থেকে সুমাইয়া তাসমিন সুরমা (২৪) নামে এক তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রবিবার (১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে খিলগাঁও নাসিরাবাদ টেকপাড়ার একটি টিনসেড বাসা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সোহাগ হোসেন জানান, নাসিরাবাদ টেকপাড়া তাদের নিজেদের বাড়ি। বাবা মোহাম্মদ আলী কিছুই করেন না আর তার মা হালিমা বেগম অনেক আগেই মারা গেছেন। সকালে সুরমাকে বাসায় রেখে তার বাবা বাসার বাইরে যান। বেলা ১২টার দিকে তিনি বাসায় এসে দেখেন, সুরমা ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। পরে খবর পেয়ে ওই বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এসআই জানান, ওই তরুণী সরকারি তিতুমীর কলেজ থেকে মাস্টার্স শেষ করেছেন। বর্তমানে বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছিলেন। ছয় বছর আগে নিজে পছন্দ করে বিয়ে করেছিল তিনি। তবে কিছুদিন পর ডিভোর্স হয়ে যায়। কি কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তা জানাতে পারে নাই স্বজনরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত