পাকিস্তানের সুপ্রিম কোর্টে ছয় দিনে ২৫৭ মামলা নিষ্পত্তি

আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ০৯:৫৪ পিএম

ছয় দিনে প্রায় ২৫৭টি মামলা নিষ্পত্তি করেছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। গত ২৫ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে এসব মামলা নিষ্পত্তি করা হয়েছে। বিচারাধীন ৫৭ হাজার মামলার জট কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য ডন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ আইনজীবী বলেন, সুপ্রিম কোর্ট পরিচালনায় প্রধান বিচারপতি কাজী ফায়েজ ঈসার আচরণের প্রতিফলন ঘটেছে। তিনি সুপ্রিম কোর্টের ভাবমূর্তি পুনর্গঠনে আন্তরিক ছিলেন।

বিভিন্ন বেঞ্চে মামলা নিষ্পত্তি, বার অ্যাসোসিয়েশন ও আইন কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত বৈঠকের মতো গুরুত্বপূর্ণ সব বিষয়ে জ্যেষ্ঠ বিচারপতিদের সম্পৃক্ত করেছেন তিনি। একইসঙ্গে প্রধান বিচারপতি রাজনৈতিক মামলার চেয়ে সাধারণ বিচারপ্রার্থীদের অগ্রাধিকার দিতে বেশি আগ্রহী বলে মনে করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত