পুলিশের এসআইকে কোপালেন শ্রমিক লীগ নেতার ছেলে

আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ১০:৫৮ পিএম

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় পুলিশের এক উপ পরিদর্শককে (এসআই) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় তাকে রক্ষা করতে ছেলে এগিয়ে আসলে তাকেও কুপিয়েছে দুর্বৃত্তরা।

আনন্দদ্বীপ হাউজিংয়ে নিজ ভাড়া বাসার সামনে গতকাল সোমবার (২ অক্টোবর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বর্তমানে টাঙ্গাইল জেলা পুলিশে কর্মরত আছেন।

পুলিশ জানায়, ঘটনার সময় শফিকুল ইসলাম টাঙ্গাইল থেকে বাসায় আসছিলেন। বাসায় প্রবেশ করার সময় একই ভবনের অপর বাসিন্দা গাজীপুর মহানগর শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল মজিদ বিএসসির ছেলে সৈকতের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মসজিদ বিএসসির ছেলে সৈকত ধারালো অস্ত্র দিয়ে পুলিশ কর্মকর্তাকে এলোপাতাড়ি কোপায়

এ সময় তাকে বাঁচাতে পুলিশ কর্মকর্তার ছেলে সৈকত এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করা হয়। তাদের চিৎকারে স্থানীয়রা বাবা ও ছেলেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।

গাজীপুর মেট্রো সদর থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, ‘সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে শফিকুলের বুকের বাম পাশে ও বাম কানের ওপরে গভীর জখম হয়েছে। এ ছাড়া শরীরের নানা জায়গায় কোপানোর চিহ্ন আছে। তার ছেলের বাম হাতের কবজিসহ বিভিন্ন স্থানে আঘাত লেগেছে।’

পুলিশ কর্মকর্তা আরও বলেন, মঙ্গলবার তিনি নিজ বাসায় ফিরে গেছেন। শফিকুলের ওপর হামলার বিষয়টি মীমাংসার জন্য আনন্দদ্বীপ হাউজিংয়ের নেতারা চেষ্টা করছেন। আমরা বলেছি, আগে রোগী সুস্থ হোক। তারপর দেখা যাবে কী করা যায়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত