চাকরির সুযোগ আসবে তবে উৎকোচ দেবেন না কর্কট

আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ০৮:৪০ এএম

মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল জাতকের বিশেষ করে অনূঢ়াদের ঝামেলায় পড়তে হতে পারে। সহপাঠী হতে সাবধান।

তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর এ সপ্তাহে জাতকের উদ্ভূত ভুলের কারণে দয়িতার ক্রোধে পতিত হতে পারেন। ভুল তো ভুল, হতাশ হবেন না।

বৃষ : ২১ এপ্রিল-২০ মে জাতকের শারীরিক সমস্যা দেখা দেবে। হার্টের সমস্যা হতে পারে তাই খাদ্যাভ্যাস পরিবর্তন করাই শ্রেয়।

বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর নারী-পুরুষ নির্বিশেষে জাতকের কেতু গ্রহের উদয়কালীন অবস্থানের ফলে, বন্ধু বা ভ্রাতার সাহায্যে অর্থলাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।

মিথুন : ২১ মে-২০ জুন পুরুষ-মহিলা জন্ম থেকেই সাধারণের চেয়ে অধিক আকর্ষণীয়। তাই অযথা নিজেরে বিলিয়ে না দিয়ে এই গুনটুকু সমাজের ভালো কাজে লাগান।

কর্কট : ২১ জুন-২০ জুলাই জাতকের চাকরির সুযোগ আসবে। তবে উৎকোচ প্রদান না করাই শ্রেয়।

সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট জাতকের ক্রোধ জাগ্রত হতে পারে। মেয়েরা রাগ করে ভুলেও গৃহত্যাগ করবেন না। পরিবারের বড়দের পরামর্শ নিন।

কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর জাতক পুরুষ-নারী নির্বিশেষে শান্ত ও সুশীলা তাই চট করে প্রতারিত হতে পারেন।

ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর জাতকের নারী-পুরুষ নির্বিশেষে আপনার সৌভাগ্যে, রাজকীয় সম্মান লাভের সুযোগ রয়েছে।

মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি জাতকের জন্মকু-ুলীতে শনির প্রভাবের ফলে, জ্যোতিষ বিজ্ঞান বলে, অযথা রিপরু তাড়নে পারিবারিক ও সামাজিক রূপে নিজেরে হেয় করবেন।

কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি জাতকের সামাজিকরূপে প্রতিষ্ঠালাভের সম্ভাবনা রয়েছে। বিশেষত মেডিকেল ছাত্র-ছাত্রীদের আশাতীত প্রশিক্ষণ লাভ হবে।

মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ মঙ্গল গ্রহের অবস্থানের কারণে জাতকের নারী-পুরুষ নির্বিশেষে অপমৃত্যুর সম্ভাবনা রয়েছে। দূরের যাত্রায় সাবধান হোন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত