নরসিংদীতে নাশকতার মামলায় জামায়াতের আমিরসহ গ্রেপ্তার ৫

আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ০৭:২৬ পিএম

নরসিংদীতে নাশকতার মামলায় শহর জামায়াতের আমির ও ছাত্রশিবিরের সাবেক সভাপতিসহ ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ অক্টোবর) দিনব্যাপী শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, নরসিংদী শহরের ভাগদি এলাকার শহরের জামায়াতের আমির আজিজুর রহমান (৪৫), শহরের পূর্ব ব্রাহ্মন্দী এলাকার ছাত্রশিবিরের শহর শাখার সাবেক সভাপতি নাসির আহমেদ রিগান (৩০), শহরের শালিধা এলাকার জামায়াতের কর্ম পরিষদ সদস্য আমজাদ হোসেন (৫২), পূর্ব ভেলানগর এলাকার জেলা জামায়াত সদস্য মোস্তফা মিয়া (৪৭) এবং সাহেপ্রতাব হুগলিয়া এলাকার শহরের জামায়াত সদস্য হাবিব হাসান (৩৫)।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়া জানায়, গত ২৯ সেপ্টেম্বর নাশকতার অভিযোগে নরসিংদী মডেল থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে । এর প্রেক্ষিতে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের নির্দেশনায় মঙ্গলবার দিনব্যাপী নরসিংদী মডেল থানার একদল পুলিশ অভিযান পরিচলনা করে ৫ জামায়াত নেতাকে গ্রেপ্তার করা হয়। আসামিদের ৫ দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আসামিদের নাশকতায় জড়িত থাকার প্রমাণের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত