ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচ দিয়ে ক্রিকেটের সর্বোচ্চ আসর বিশ্বকাপে অভিষেক ঘটেছে রাচিন রবীন্দ্রর। আর বিশ্বকাপের অভিষেক ম্যাচেই ফিফটি তুলে নিয়ে উপলক্ষ্যটিকে আরো স্মরণীয় করে রাখলেন এই কিউই অলরাউন্ডার। ১১.৫ ওভারে মঈন আলির বলে ছক্কা হাঁকিয়ে এই কীর্তি গড়েন তিনি। মাত্র ৩৫ বল খরচা করেন তিনি।
নিউজিল্যান্ড ওয়ানডে দলে রাচিনের অভিষেক চলতি বছরের মার্চে, অকল্যান্ডে শ্রীলংকার বিপক্ষে। ওই ম্যাচে ১ রানের জন্য ফিফটি বঞ্চিত হয়েছিলেন। রাচিনের ব্যাটিং অর্ডার সাধারণত নিচের দিকে। তবে প্রস্তুতি ম্যাচে তিনে ব্যাট করতে নেমে ৯৭ রানের দারুণ ইনিংস খেলেন। আর কেন উইলিয়ামসনের ইনজুরির সুবাদে আজকের ম্যাচেও তিনে ব্যাট করার সুযোগ পান। সুযোগের পূর্ণ সদ্ব্যবহার একেই বলে।
