কলেজছাত্রের হাতের রগ কাটা লাশ উদ্ধার

আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১২:০৭ এএম

জয়পুরহাটের পাঁচবিবিতে সৌরভ হোসেন (১৮) নামে এক কলেজছাত্রের হাতের রগ কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার বড় মোহাম্মদপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার বড় মোহাম্মদপুর গ্রামের কিনামুদ্দিনের ছেলে ও সড়াইল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে একজনের ফোন পেয়ে সৌরভ বাড়ি থেকে বের হওয়ার পর রাতে আর ফিরে আসেনি। পরিবারের লোকজন একাধিকবার সৌরভকে ফোন দিলেও ফোনটি রিসিভ হয়নি। অনেক খোঁজাখুঁজি করেও রাতে তার খোঁজ মেলেনি। সকালে স্থানীয় এক ব্যক্তি মাঠে মাছ ধরতে যাওয়ার সময় বাড়ির অদূরে ধানক্ষেতে সৌরভের বাম হাতের রগ কাটা অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

পাঁচবিবি থানার ওসি জাহিদুল হক বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্টের পর  প্রকৃত ঘটনা জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত