সাংবাদিক নাদিম হত্যা: তিন আসামি কারাগারে

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৬:০৮ পিএম

জামালপুরের বকশিগঞ্জ উপজেলার সাংবাদিক নাদিম হত্যা মামলার আসামি রুবেল মিয়া, মো.আবু সাঈদ এবং রফিকুল ইসলামের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। তারা এ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী মো.ইউসুফ আলী।

রবিবার (০৮ অক্টোবর) দুপুরে জামালপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বকশিগঞ্জ আমলী আদালতের বিচারক হাসিবুল্লাহ পিয়াস আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।

আইনজীবী ইউসূফ আলী জানান, ‘সাংবাদিক নাদিম হত্যা মামলার তিনজন আসামি উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন। তাদের জামিনের সময় শেষ হওয়াই আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করেন। এ সময় মামলার তদন্তকারী সংস্থা আসামিদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত তাদের রিমান্ড আবেদন বাতিল করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত