মোংলায় ইস্টার্ন ব্যাংকের ৮৪তম শাখা উদ্বোধন

আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১২:৩৮ পিএম

বাগেরহাটের মোংলায় ইস্টার্ন ব্যাংকের পিএলসির (ইবিএল) ৮৪তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রবিবার (০৮ অক্টোবর) মোংলা বন্দর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান ও ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার যৌথভাবে উদ্বোধন করেন।

এ সময় ইবিএল ব্র্যাঞ্চ এরিয়া হেড-আউট ষ্টেশন ইশতিয়াক আহমেদ, খুলনা অঞ্চলের শাখা ব্যবস্থাপকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত