শেবাগের বিস্ফোরক মন্তব্য

ভারতকে বাড়তি সুবিধা দেবে আইসিসি

আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ০৬:০০ পিএম

ভারত বিশ্বকাপ নিয়ে বিতর্কের শেষ নেই। এবার বিস্ফোরক এক মন্তব্য করেছেন ভারতের বিশ্বকাপ জয়ী সাবেক ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ। তার মতে, এবারের বিশ্বকাপে ভারতীয় দলকে বাড়তি সুবিধা দেবে আইসিসি!

ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচের ভেন্যু চেন্নাইয়ের পিচ নিয়ে সমালোচনা হচ্ছে। অনেক বিশ্লেষকদের মতে, ওই ম্যাচে চেন্নাইয়ের পিচ টেস্টের চতুর্থ দিনের মতো আচরণ করেছে। শেবাগ মন্তব্য করেছেন বিশ্বকাপের পিচ তৈরির ক্ষেত্রে ভারত সুবিধা পাবে।

শেবাগের বলেন, ‘আইসিসি ভারতকে সাহায্য করবে এই বিশ্বকাপে। বিশ্বকাপে পিচ প্রস্তুত করছে ভারতীয়রা। ভারত সেমিফাইনাল বা ফাইনাল খেলবে, তখন পিচ তাদের মতো করেই তৈরি করা হবে। আইসিসি জানে, ভারত যদি এই প্রতিযোগিতায় শেষ পর্যন্ত থাকে, তবেই লোক মাঠে আসবে, খেলা দেখবে। সেই কারণে ভারতের বিশ্বকাপ জেতার সম্ভাবনা বেশি।’

এবারের বিশ্বকাপে বিরাট কোহলি অনেক রান করবেন বলে মনে করছেন শেবাগ।

আগামীকাল আফগানিস্তানের মুখোমুখি হবে রোহিতরা। আর আগামী শনিবার হাই-ভোল্টেজ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত