ইংল্যান্ড-আয়ারল্যান্ডে ২০২৮ ইউরো, ইতালি-তুরস্কে ২০৩২ আসর

আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ০৭:১৩ পিএম

সবকিছু নিশ্চিতই ছিল। অবশেষে এলো আনুষ্ঠানিক ঘোষণা। ২০২৮ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ যৌথভাবে হবে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে। আর ২০৩২ সালের আসর বসবে ইতালি ও তুরস্কে।

গত সপ্তাহে ২০৩২ সালের আসর যৌথভাবে আয়োজনের জন্য প্রস্তাব দেয় ইতালি ও তুরস্ক। সেই সঙ্গে ২০২৮ সালের টুর্নামেন্ট আয়োজনের দৌড় থেকে সরে দাঁড়ায় তারা। আর তাতেই এই দুই আসরের স্বাগতিক দেশ একরকম চূড়ান্ত হয়ে যায়।

উভয় আসরের আয়োজক ইউরোপীয় ফুটবলের গভর্নিং বডিতে আগেই নির্ধারণ হয়ে যায়। তবে উয়েফার কার্যনির্বাহী কমিটির চূড়ান্ত অনুমোদনের প্রয়োজন ছিল, যা হয়েছে মঙ্গলবার।

আগামী বছর ইউরোর ১৭তম আসর বসবে জার্মানিতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত