পাওয়ার প্লে ভালোভাবেই কাটালো আফগানরা

আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ০৩:২৭ পিএম

টস জিতে ব্যাট করতে নেমে প্রথম পাওয়ার প্লেতে ১ উইকেটের বিনিময়ে ৪৮ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে ভারতের হয়ে উইকেটটি নেন জাসপ্রিত বুমরা।

৭ম ওভারে ইব্রাহিম জাদরানকে আউট করেন তিনি। ২৮ বলে ৪ চারে ২২ রান করেন জাদরান।

রহমানউল্লাহ গুরবাজ ২০ ও রহমত শাহ ৪ রানে অপরাজিত আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত