ইসরায়েল দক্ষিণ গাজায় পানি সরবরাহ চালু করেছে: যুক্তরাষ্ট্র

আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ০৮:৪৫ পিএম

ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাসের হামলার পর দক্ষিণ গাজায় পানি সরবরাহ পুনরুদ্ধার করছে ইসরায়েল। দেশটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা টাইমস অব ইসরায়েলকে বিষয়টি নিশ্চিত করেছে। রবিবার (১৫ অক্টোবর) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এ বিষয়ে মুখ খোলেন। তিনি বলেন, আমি সকালে ইসরায়েলিদের সঙ্গে যোগাযোগ করেছি। তারা আমাকে জানিয়েছে দক্ষিণ গাজায় পানির পাইপ আবার চালু করা হয়েছে।

টাইমস অব ইসরায়েল উল্লেখ করেছে, গতকাল এক জন মার্কিন আইনপ্রণেতা তাদের জানিয়েছেন- গাজা উপত্যকা অবরুদ্ধ করার পর সেখানে পানি, ওষুধ ও খাদ্য সরবারের অনুমতি দেবে ইসরায়েল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত