ঠাকুরগাঁওয়ের হরিপুরে বাইজিদ (১৩) নামে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার কুলিক নদের লেহেম্বা ঘাটের পাশে একটি হলুদের ক্ষেতে মাটি খুঁড়ে লাশ উদ্ধার করা হয়। সে হরিপুর উপজেলার খলড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
শরিফুল ইসলাম জানায়, গত ১৪ দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয় বাইজিদ। খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যাচ্ছিল না।
হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, লাশের গন্ধ পেয়ে স্থানীয়রা খবর দেয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের পর শনাক্ত করা হয়।
কেন এই হত্যাকান্ড তা খুঁজে বের করা হবে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানান ওসি।
