বাবার সঙ্গে ধানক্ষেত দেখতে গিয়ে শিশু নিখোঁজ, মরদেহ উদ্ধার

আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ০৬:১৯ পিএম

জামালপুরের বকশিগঞ্জ উপজেলার দশানী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ মেহেদী হাসান মুরাদ (৭) নামে এক শিশু মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১অক্টোবর) বিকাল ৩টার দিকে সে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। ২০ ঘন্টা পর ওই শিশুর মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরী দল।

রবিবার (২২অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মেরুরচর ইউনিয়নের টুপকারচর সেতুর পাশে দশানী নদী থেকে ওই শিশুর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিশু মেহেদী হাসান মুরাদ ওই এলাকার শাহীন মিয়ার ছেলে।

বকশিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তুহিনুল হক জানান, শনিবার দুপুরে দিকে বাবার সঙ্গে টুপকারচর সেতুর পাশে একটি ধানক্ষেত দেখতে যায় মেহেদী হাসান মুরাদ। বাবার অগোচরে বিকাল ৩টার দিকে স্থানীয় কয়েকজন ছেলের সঙ্গে ধান ক্ষেতের পাশে দশানী নদীতে গোসল করতে যায়। গোসল করতে গিয়ে সে নদীতে নিখোঁজ হয়। পরে তাকে বাবা, আত্মীয়-স্বজন ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেন। খোঁজে না পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ২০ঘন্টা পরে মেহেদী হাসান মুরাদের মরদেহ উদ্ধার করেন। এদিকে শিশু মেহেদী হাসান মুরাদের মৃত্যুর পর থেকে তার পরিবারে শোকের মাতম চলছে।

বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সোহেল রানা শিশু মেহেদী হাসান মুরাদের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত