গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন নির্যাতিত সাবেক ছাত্রনেতা আব্বাস

আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ০৭:২৪ পিএম

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা বীর উপাধি পাওয়া আবু আব্বাস ভুঁইয়া তার নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ায় গণসংযোগ করছেন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন প্রত্যাশী এই ছাত্রনেতা বিভিন্ন এলাকা ঘুরছেন কথা বলছেন নিজ দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের সাথে।

শনিবার (২১ অক্টোবর) দুপুরে তিনি নবীনগর উপজেলার দক্ষিণাঞ্চলের তিনটি ইউনিয়নের একাধিক স্থানে নেতা-কর্মী ও অনুসারীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকা থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এই নেতা দুপুর ১২টার দিকে জিনোদপুর ইউনিয়নের বটতলা মোড়ে লিফলেট বিতরণের মধ্য দিয়ে গণসংযোগ শুরু করেন।

এরপর তিনি লাউরফতেহপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত