বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা ছাত্রের মৃত্যু

আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০৭:০১ পিএম

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের ফতেহপুর এলাকায় বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামিয়া ইসলামিয়া মাদরাসার ছাত্র আশরাফুল ইসলাম (১৮) এর মৃত্যু হয়েছে।

আজ বুধবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল নেয়ামতপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি ফেনী শহরের বারাহিপুর জামিয়া ইসলামিয়া মাদরাসার শিক্ষার্থী।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, মাদরাসার মাহফিলের বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত