ঠাকুরগাঁওয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর ১৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
জেলার পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, নাশকতা ও পুলিশের কাজে বাঁধা দেয়ার মামলায় বিএনপির ১৩ জন ও জামায়াতের ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যেমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন বিএনপির জেলা নির্বাহী সদস্য আব্দুস সামাদ মিলার, হরিপুর উপজেলার ভুতুরীয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, রাণীশংকৈল উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আতিক, রাণীশংকৈল উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সাঈদ, যুবদলের সদস্য মিঠু, ওলেমা দল সদস্য জাহেরুল, দুওসুও ইউনিয়ন বিএনপি সভাপতি সফিকুল ইসলাম, সদর উপজেলা সুখানপুকুরী ইউনিয়ন বিএনপির সদস্য হেলাল উদ্দিন, বেগুনবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সদস্য আল আমীন, গড়েয়া ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি ইদু উল্লাহ, গড়েয়া ২নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি টিংকু, রুহিয়া থানার রুহিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী, পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইমরান আলী, খনগাঁ ইউনিয়ন ছাত্রদলের সদস্য আল আমীন।
