স্বাধীনতা কাপ

ব্রাদার্সকে বিদায় করে কোয়ার্টারে শেখ জামাল

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ০৬:৪০ পিএম

প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়েছিল ব্রাদার্স ইউনিউন। গতবার চ্যাম্পিয়নশিপ জিতে ফিরেছে আবার ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসরে। সেই সূত্রে যোগ্যতা অর্জন করেছেন স্বাধীনতা কাপে। কিন্তু দুই ম্যাচ হেরেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিল গোপীবাগের দলটি।

আজ কিংস অ্যারেনায় শেখ জামালের কাছে ০-৪ গোলে বিধ্বস্ত হয়েছে ব্রাদার্স ইউনিয়ন। প্রথমার্ধে বিদেশি ফুটবলার হিগোরের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল শেখ জামাল। দ্বিতীয়ার্ধে আরো দুই গোল হজম করলে বড় ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয় ব্রাদার্সকে।
প্রথম ম্যাচের জয়েই তিন দলের গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে শেখ জামাল। সেই সঙ্গে বাংলাদেশ পুলিশও শেষ আটে উঠে গেছে। ২ অক্টোবর পুলিশ-জামাল ম্যাচে নির্ধারিত হবে গ্রুপ সেরা।

আজ আরেক খেলায় মুন্সিগঞ্জে শেখ রাসেল ১-০ গোলে বাংলাদেশ বিমানবাহিনী ফুটবল দলকে হারিয়েছে। ম্যাচের ৬১ মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেন দীপক রায়। এই জয়ে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রাসেল। চার দলের গ্রুপে অন্য দুদল আবাহনী ও রহমতগঞ্জ মুখোমুখি হয়েছে কিংস অ্যারেনায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত