ককটেল বিস্ফোরণের অভিযোগে বিএনপির ১১ নেতা-কর্মী গ্রেপ্তার

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ০৯:৫৯ পিএম

ফেনীর সোনাগাজীতে সড়কে ককটেল বিস্ফোরণ ও পিকেটিং করার অভিযোগে বিএনপির ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার রাতভর পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

এ ঘটনায় বিএনপির ১৬ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো অনেক নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক শামছুল আলম, যুবদলকর্মী দেলোয়ার হোসেন, মো. লোকমান হোসেন, মো. সুজন, আবুল কাসেম স্বপন, শহীদুল ইসলাম পিয়াস, আলা উদ্দিন ছুট্টু, মো. বেলাল হোসেন, হেদায়েতুল ইসলাম মিন্টু, মনছুর আলম প্রকাশ আমিনুল ও আনোয়ার হোসেন।

সোনাগাজী মডেল থানার ওসি মো. হাসান ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন গ্রেপ্তারকৃতদের সোমবার বিকেলে ফেনীর আদালতে সোপর্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত