বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এর মাধ্যমে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত ‘পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি এবং পলিশেড নির্মাণের মাধ্যমে নিরাপদ সবজি, ফল ও ফুল উৎপাদন’ শীর্ষক প্রকল্প একনেক গতকাল মঙ্গলবার অনুমোদিত হয়েছে। দেশের ছয়টি বিভাগে ২১টি জেলার ৪৫টি উপজেলায় বাস্তবায়িত হবে এই প্রকল্প। ব্যয় হবে প্রায় ২০২ কোটি টাকা।
প্রকল্পের ফোকাল পয়েন্ট কর্মকর্তা নির্বাহী প্রকৌশলী মো. মাহাবুব আলম জানান, এ প্রকল্পের মাধ্যমে উৎপাদিত নিরাপদ ও বিষমুক্ত ফুল, ফল, সবজি বিভিন্ন দেশে রপ্তানি করা সম্ভব হবে। যা দেশের কৃষিব্যবস্থাকে বাণিজ্যিকীকরণের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে। বিজ্ঞপ্তি
