সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফর শেষে গতকাল বুধবার দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সফরের প্রথম দিন গত ২৭ অক্টোবর সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্টসমূহ ও বাংলাদেশি শান্তিরক্ষীদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সেনাবাহিনী প্রধানকে ব্রিফিং প্রদান করা হয়। এ সময় সেনাবাহিনী প্রধান দুদেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।
সফরের দ্বিতীয় ও তৃতীয় দিনে সেনাবাহিনী প্রধান বোয়ার ও বাংগি এলাকায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্টসমূহ এবং মেডিকেল কন্টিনজেন্ট কর্তৃক স্থানীয় জনসাধারণের জন্য পরিচালিত মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন।
শেষ দিন গত ৩০ অক্টোবর সেনাবাহিনী প্রধান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের Director Mission Support Mr. Sory I.K. Sangare-এর সঙ্গে সাক্ষাৎ করেন। আইএসপিআর
