ডেঙ্গুতে আরও ১৫ মৃত্যু, হাসপাতালে ১৭২৮

আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০৬:৪৪ পিএম

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এসময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৭২৮ জন ডেঙ্গুরোগী। 

আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ৩৭৯ জন ঢাকা মহানগরে এবং ১৩৪৯ জন দেশের অন্যান্য বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন রোগীদের নিয়ে এ বছর সারা দেশে হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৭৪ হাজার ৮০৬ জন। তাদের মধ্যে ৯৯ হাজার ৯৩২ জন ঢাকার এবং ১ লাখ ৭৪ হাজার ৮৭৪ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলার।

এদিকে, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৭০ জনে। এছাড়াও ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৬ হাজার ২৭০ জন ডেঙ্গুরোগী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত