রাচিন-উইলিয়ামসনে বড় সংগ্রহের পথে নিউজিল্যান্ড

আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ০১:১৪ পিএম

চোট কাটিয়ে ফিরেই ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন কেন উইলিয়ামসন। তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন রাচিন রবীন্দ্র। তাদের ব্যাটে বড় সংগ্রহের দিকে এগোচ্ছে নিউজিল্যান্ড।

৩৫ রান করা ডেভন কনওয়ের বিদায়ের পর উইকেটে যান উইলিয়ামসন। তার ব্যাটিং দেখে মনেই হচ্ছে না গত কয়েকটি ম্যাচে তিনি খেলেননি। চমৎকার ব্যাটিংয়ে ৪৯ বলে ফিফটি স্পর্শ করেছেন এই ডানহাতি।

ছন্দে থাকা রাচিনও খেলছেন দুর্দান্ত। তিনিও পেয়েছেন পঞ্চাশের স্বাদ, ৫১ বলে। তাদের দুইজনের ৯৯ বলের অবিচ্ছিন্ন জুটিতে রান এসেছে ১১৫।

এক ছক্কা ও ৬টি চারে ৫৫ বলে ৫৯ রানে খেলছেন উইলিয়ামসন। ১১ চারে ৬৮ বলে ৭২ রান রাচিনের। ২৭ ওভার শেষে নিউজিল্যান্ডের রান ১ উইকেটে ১৮১।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত